বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যৌ*তুক-মা*রপিট-তাড়িয়ে দেয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মাম*লা

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় যৌতুকের টাকা দিতে না পারা এবং পরকীয়ায় বাঁধা দেয়ায় এক গৃহবধুকে মারপিট করে তাড়িয়ে দেয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন ওই গৃহবধু।

রোববার (২০ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার মানিকনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ওই গৃহবধু মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৪ সালের আগস্ট মাসের ১ তারিখে একই উপজেলার পারিখুপি গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে আরিফ হোসেনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর ব্র্যাকে স্বামীর চাকুরি হওয়ার সুবাধে তারা ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার জিন্নানগরে বাসা ভাড়া নিয়ে থাকেন। এরই মধ্যে তাদের কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। সেখানে দীর্ঘ ৭ বছর তারা দুইজন ভালই ছিলো। এরপর প্রায় সময় তাকে কারণে অকারণে মারপিট করে।
এক পর্যায়ে তিনি জানতে পারেন তার স্বামী পরকিয়ায় লিপ্ত হয়েছে। প্রতিবাদ করলে তাকে আরো শারীরীক ও মানসিক নির্যাতন করতে থাকে। বিষয়টি তিনি পিতা-মাতাকে জানালে উভয় পক্ষ বসে ওই পরকীয়া করা মেয়ের পরিবারকে জরিমানা দিয়ে নিস্পত্তি করা হয়। তবে এ ঘটনায় তার স্বামীর ব্র্যাকের চাকুরীটি চলে যায়।

মামলায় আরো বলা হয়, এরপর তার স্বামী আরিফ হোসেন বেশ কিছুদিন ভাল ছিলো। মাস খানেক পর যৌতুকের দাবিতে শারীরীক ও মানসিক নির্যাতন শুরু করে। বিষয়টি তিনি তার পিতাকে জানালে মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫ লক্ষ টাকা জামাইকে প্রদান করেন। এছাড়া বিয়ের সময় স্বামীকে স্বর্ণের আংটি, চেইন, মোটরসাইকেল ও তৈজসপত্রসহ ৫ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এরপরও আবার শুরু করে বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া। প্রতিবাদ করলেও শারীরীক ও মানসিক নির্যাচন চালানো হয়। এরই মধ্যে তার স্বামী ওই এলাকায় বেসরকারী এনজিও শাহাজাদা ফাইন্ডেশনে চাকুরিতে যোগদান করে। চাকুরী পাওয়ার পর থেকে তার ও মেয়ের প্রতি নির্যাতন বেড়ে যায়। এক পর্যায়ে গত রমজান মাসে আমার ও আমার মেয়েকে এক বস্ত্রে তাড়িয়ে দেয়। এরপর থেকে কোন যোগাযোগই রাখে না। এমনকি মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে সাতক্ষীরা আদালতে আশ্রয় নিতে বাধ্য হই। এরই মধ্যে তিনি জানতে পারেন তার স্বামী আরিফ হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জেসমিনের সাথে বিয়ে করেছেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান লিখিত প্রত্যায়নের মাধ্যমে নিশ্চিত করেছেন। তাই তার স্বামীর শান্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

এ ঘটনায় আরিফ হোসেন জানান, বিষয়টি সঠিক নয়। আমাকে হয়রানী করার জন্য আমার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক