বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শাকদাহ বাজারে আ’লীগের মতবিনিময় সভায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন

কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে তৃণমুল পর্যায়ের আ’লীগ নেতৃবৃন্দের সাথে রবিবার(২৩ জুলাই) বিকালে শাকদাহ বাজারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে, তিনি আ’লীগ সভানেত্রী গণতন্ত্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় কৃষি, শিক্ষা, গ্রামীন উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুৎ, বানিজ্য সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করা ছাড়া বিকল্প নাই।

তিনি বিএনপি, জামায়াত সহ সরকার বিরোধী দলের সকল অপকৌশলকে প্রতিহত করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে তৃণমুল স্তরের নেতা- কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান সেহেল রানা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, রামলাল দত্ত, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম সহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!