শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগষ্ট) বেলা ২ টায় ৬ষ্ঠ শ্রেণী কক্ষে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জীবন ও জীবিকা বিষয়ে ‘আর্থিক ভাবনা’ অভিজ্ঞতার আলোকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। ৬ষ্ঠ শ্রেণীর ‘জীবন ও জীবিকা’ বিষয়ক শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী সোয়াদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, প্রদীপ বিশ্বাস, শিক্ষক জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম সহ অসংখ্য ছাত্র- ছাত্রীবৃন্দ।

প্রতিযোগীতামূলক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষিকা নাসরিন আক্তার। প্রতিযোগীতায় কবিতা আবৃতি, ইসলামী সংগীত ও দেশাত্মকবোধক গান পরিবেশন করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কবিতা আবৃতিতে ১ম,২য় ও ৩ য় স্থান অধিকারী হলো যথাক্রমে ৬ষ্ঠ শ্রেণীর ফতেমা খাতুন, মিথিলা খাতুন ও সুরাইয়া ইয়াসমিন। ইসলামী সংগীতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকার করেছে একই ক্লাসের তারিন আফরোজ, জুলেখা খাতুন ও শাওন হোসেন।

দেশাত্মকবোধক গানে ১ ম হয়েছে সরফুদ্দীন হোসেন, ২য় তারিন আফরোজ ও যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে মারিয়া খাতুন ও সোয়াদ হোসেন। উল্লেখ্য, জাতীয় শিক্ষা পাঠ্যক্রম রুপরেখা-২৩’ বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহনে একক, দলগত ও হাতে- কলমে শিক্ষাদানে শিক্ষকদের ওই প্রচেষ্টাকে অভিভাবক মহল সন্তোষ প্রকাশ করেন। শিক্ষাকে আরো আনন্দদায়ক করতে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে শ্রেণী কক্ষ পরিস্কার- পরিচ্ছন্ন, সু-শৃংখল ভাবে আসন বিন্যাস, দেয়ালে বিভিন্ন মনীষীদের বাণী, রঙ্গিন কাগজের শিকল, নিজেদের তৈরি কাগজের ফুল, হাতে লেখা শিক্ষামূলক পোস্টার ও বিভিন্ন রংয়ের বেলুন দিয়ে ঘরকে সাঁজিয়ে তুলায় অনুষ্ঠানকে আরো আলোকিত করেছে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ কোমলমতি ছাত্র-ছাত্রীদের আর্শীবাদন্তে ধন্যবাদ জানিয়ে মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের কাছে আগামীতে আরো ভাল কিছু উপহারের প্রত্যাশা করে সকল বিষয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রমে নিজেদেরকে মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত