শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিটি স্যানিটেশন প্ল্যানের কৌশলগত পরিকল্পনা ও আইন প্রণয়ন বিষয়ক কর্মশালা

জুলফিকার আলী,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সিটি স্যানিটেশন প্ল্যানের কৌশলগত পরিকল্পনা ও আইন প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১নভেম্বর) দিনব্যাপি কলারোয়া পৌরসভার হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

তিনি বক্তব্যে বলেন-কলারোয়া পৌরসভা একটি ছোট পৌরসভা। এখানে বিভিন্ন ধরনের সমস্যা অনেকদিন ধরেই আছে। বিশেষ করে বাসা বাড়ির যে বর্জ্য এবং পয়ঃবর্জ্য । কিন্তু প্র্যাকটিক্যাল এ্যাকশন বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে, যার ফলে জনসাধারণ এখন সচেতন এবং তাদের একটি চলমান পয়ঃবর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে। বাসাবাড়ির কঠিন বর্জ্য ব্যস্থাপনার ক্ষেত্রে সিএসপিতে যে দিক নির্দেশনা
দেয়া হয়েছে সে অনুযায়ী তারা কাজ করবে বলে সংকল্পবদ্ধ হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে সকল কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা এবং মূল বিষয়াদি তুলে ধরেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের পৌরসভা সমন্বয় অফিসার শাহনাজ পারভীন মিনা সহ প্র্যাকটিক্যাল এ্যাকশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় কলারোয়া
পৌরসভায় ইতিমধ্যে একটি সিটি স্যানিটেশন প্রস্তুত করা হয়েছে এবং সে অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে যেমন পয়ঃবর্জ্য ট্রিটমেন্ট পরিচালিত হচ্ছে এছাড়াও স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি যেসব পরিকল্পনা হয়েছে সে অনুযায়ী কাজ করার জন্য পৌরসভা সংকল্পবদ্ধ।

এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে কিভাবে এই সিটি স্যানিটেশনের একটি রোডম্যাপ তৈরি করা। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বর্তমান অবস্থা তুলে ধরেন দুটি বিষয়ের উপর তার মধ্যে একটি হচ্ছে পয়ঃবর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। এখানে বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি তাদের করণীয় কি এবং সম্ভাব্য কত সময় কালের মধ্যে এই সমস্যা সমাধান করতে পারবেন এসব বিষয়ে উঠে আসে। শহরব্যাপী স্যানিটেশন সেক্টর এর উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনার একটি ফলাফল। এটি প্রযুক্তিগত দিকগুলো কাভার করে যেমন পয়ঃবর্জ্য পরিষেবা, কঠিন বর্জ্য এবং ওয়েস্ট ওয়াটার ব্যবস্থাপনা। সেই সাথে অপ্রযুক্তিগত দিকগুলো কাভার করে যেমন বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তি, নীতি ও বিধান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, বেসরকারি সেক্টর ও এনজিও গুলোকে জড়িত করা, অর্থায়ন, পৌরসভার
পর্যবেক্ষণ করার পরিকল্পনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত