শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এমপি স্বপনকে সংবর্ধনা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

শনিবার(২৭ জানুয়ারী) সকাল ১১ টায় পৌর সদরের বিশ্বাস মার্কেটে ঐক্য পরিষদের অফিস চত্বরে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু না ভেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ধর্মনিরপেক্ষতার বাংলাদেশের একজন সু- নাগরিক হিসাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার কথা বলেন।

তিনি গনতন্ত্রের পূজারী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষতের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা সনাতন ধর্মীয় নেতা স্বপন শীল, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, এসএম আফজাল হোসেন হাবিল, অধ্যাপক এম,এ কালাম, মাহাবুবর রহমান মফে, বিশাখা তপন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, সনাতন ধর্মীয় নেতা সন্তোষ কুমার পাল, হরেন্দ্র নাথ রায়, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, পবিত্র সাহা, সনাতন ধর্মীয় নেতা জয়দেব সাহা, স্বেচ্ছা সেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাছুম, বরুন কুমার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মফিজুল ইসলাম লাভলু, মহিলা আ.লীগ নেত্রী রহিমা বেগম কাজল, সনাতন ধর্মীয় নেতা নিরাঞ্জন পাল, দিলীপ অধিকারী, শিলা রানী হালদার, দীপক ঘোষ, তাপস ঘোষ, মাস্টার উত্তম পাল, মাস্টার স্বপন সরকার, মাস্টার বিকাশ ঘোষ, মাস্টার উৎপল সাহা, পরিতোষ ঘোষ, অমিয় ঘোষ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু ধর্মালম্বী নেতৃবৃন্দ, সূধি ও সাংবাদিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা নিরাঞ্জন ঘোষ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে নৃত্য-গানের তালে তালে ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথিকে স্মৃতিস্বরুপ সম্মাননা স্মারক ও নৌকা উপহার দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা