শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪ দিন ব্যাপি ৭ম কাব ক্যাম্পুরী’র তাবু জলসা অনুষ্ঠিত

কলারোয়ায় ৭ম কাব ক্যাম্পুরী-২৩’র তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে শিশুদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাবু জলসা অনুষ্ঠিত হয়।

আলো প্রজ্বলন কর তাবু জলসার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও রুলী বিশ্বাসের স্বামী সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, তাঁর সহধর্মিনী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার সাদিয়া আফরিন, প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম রোকনুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, শিক্ষক সমিতির সাধারন সস্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, এলটি ক্যাম্পুরীর চিপ প্রধান শিক্ষক ইউনুছ আলী, স্কাউটস’র এলটি আব্দুল মাজেদ, এএলটি স্বপন কুমার মিত্র, এএলটি আব্দুল মোতালেব, উজব্যাজার মাস্টার অনুপ কুমার ঘোষ, উজব্যাজার শিক্ষিকা মর্জিনা খাতুন, উজব্যাজার শিক্ষিকা মেহজাবিন সুলতানা, মাস্টার মিজানুর রহমান সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধি, সাংবাদিক ও কাব দলের কচিকাঁচা ছাত্র-ছাত্রীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও উজব্যাজার মাস্টার আব্দুল ওহাব মামুন।

অনুষ্ঠানে কাব দলের ক্ষুদে শিক্ষার্থীরা নাটক, নৃত্য, সংগীত পরিবেশনায় তাবু জলসাকে আলোকিত করে। রবিবার সকালে কাব ক্যাম্পুরীর সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২১০ জন শিক্ষার্থী ও স্ব- স্ব কাব স্কাউটস দলের পরিচালক শিক্ষকবৃন্দ ওই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহন করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল