শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি হরিদাস ঠাকুর আশ্রমের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় কেঁড়াগাছির সোনাই নদীর তীর ঘেঁষে, অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে কমিটি অভিষেক সভার আয়জন করা হয়।

নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্ব ও বাবলু বসুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র বলেন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টার ফলে আজ এই অবস্থানে এসেছে। আপনাদের সহযোগিতা অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেনাপোল হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের সভাপতি, তাপস কুমার বিশ্বাস, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি অনীত মুখার্জি, সুধাংশু শেখার হালদার, কলারোয়া পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ পাল, ডাক্তার সুব্রত ঘোষ, অসীম ঘোষ, অমল বিশ্বাস, রনজিৎ দত্ত, মহিলা সম্পাদিকা গীতা রানী মিত্র, ইতি মজুমদার, রাম লাল দত্ত, উজ্জ্বল দাশ, রাম দাস, মিলন দত্ত, উত্তম ঘোষ, উর্জুন পাল।

এই সময় বেনাপোল পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত