রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার তুলশীডাঙ্গায় ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া তুলসীডাঙ্গার ” মাদ্রাসা তুল মঈনুল ইসলাম ও এতিমখানা কমপ্লেক্সের আয়োজনে ঐতিহাসিক “বদর দিবস” ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৯ এপ্রিল) বিকালে পৌরসভাধীন তুলসীডাঙ্গায় মাদ্রাসা তুল মঈনুল ইসলাম ও এতিমখানা কমপ্লেক্সে ঐতিহাসিক বদর দিবসের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, মাওলানা আবু মুসা, মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

মসজিদ কমিটির সভাপতি সামছুর রহমানের সভাপতিত্ত্বে ও আবু ইউসুফের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মুহতামিম খতিব মুহাম্মদ মতিউর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মহিদুর রহমান, আতিয়ার রহমান, মাওলানা তৌহিদুর রহমান, আলতাফ হোসেন, ফারুক হোসেন স্বপন, শেখ শাহাজাহান আলী শাহিন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, বাবলু, মোর্তজা সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কলারোয়া থানার সাবেক অফিসার ইন চার্জ মনিরুল গিয়াসকে দেয়া সন্মমনা সনদ গ্রহন করেন থানা মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী। দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহী।

উল্লেখ্য, দ্বিতীয় হিজরির ঐতিহাসিক ১৭ রমজান। ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ মার্চ মদিনা মুনাওয়ারা থেকে ৮০ মাইল দক্ষিণে ঐতিহাসিক বদর নামক স্থানে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম সমর যুদ্ধ ‘বদর’। স্মৃতিবিজড়িত ইসলাম ও মুসলমানদের প্রথম সমর যুদ্ধ বদর প্রান্তরের ঐতিহাসিক এই গুরুত্বপূর্ন দিনটির তাৎপর্য অনুষ্ঠানে তুলে ধরা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ