রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হঠাৎগঞ্জের ভগ্নদশা ব্রীজে দূর্ঘটনার শংকা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ হাইস্কুল সংলগ্ন ব্রীজের রেলিং ভেঙ্গে যাওয়ায় জনসাধারণের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে কলারোয়া ও ঝাউডাঙ্গা যাওয়া-আসার অন্যতম প্রধান এই সড়ক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভগ্নদশা ব্রীজটির রেলিং ভেঙ্গে গেছে। প্লাস্টার খসে পড়েছে। ঢালাই উঠে গেছে। ঢালােইয়ের মধ্যের রড বেরিয়ে পড়েছে। সবমিলিয়ে যেনতেন অবস্থায় পড়ে আছে জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তায় হঠাৎগঞ্জ নৌখালের উপরে নির্মিত এই ব্রীজটি। ঝুঁকির মধ্যে পথচারীরা।

পথচারীদের প্রশ্ন আদৌও কি ব্রীজটি সংস্কার হবে?

স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম রানা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্রীজটি সংস্কারের জন্য জানানো হয়েছে। কিন্তু যেনো দেখার কেউ নেই।

অতিদ্রুত ব্রীজটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল