শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্টুডেন্ট সোসাইটি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্রীপতিপুর

কলারোয়া স্টুডেন্ট সোসাইটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে স্থানীয় ফ্রেন্ডস সার্কেলকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীপতিপুর ফুটবল দল।

রবিবার (১৮অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ মধ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে সরাসরি টাইব্রেকারে ৫-৪গোলে কলারোয়ার ফ্রেন্ডস সার্কেলকে হারিয়ে জয়লাভ করে শ্রীপতিপুর।

ম্যাচটি পরিচালনা করেন খালিদুর রহমান খালিদ। তাকে সহযোগিতা করেন খায়ের ও রুহুল আমিন।

ধারাবিবরণীতে ছিলেন বিকাশ মন্ডল ও ইসমাইল।

কলারোয়া সরকারি কলেজ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন সজল, সজীব, রিদয়, সুমন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফরি মিয়া ফারুক হোসেন স্বপন, ক্রিড়াপ্রেমি রুস্তম আলী, মাসুদ রানা, মনো, তোজো, মোখলেছুর, ইমন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত