সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি প্রাথমিকে ২০২০ সালের মডেল স্টুডেন্ট মিথিলা আলিফ ইমু

প্রাথমিকে কলারোয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের মডেল স্টুডেন্ট এর নাম ঘোষনা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সাংবাদিককে জানান, ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত ৫ বছর ধরে সার্বিক বিচার বিবেচনা করে ৫ম শ্রেণী থেকে একজন শিক্ষার্থীকে মডেল স্টুডেন্ট নির্বাচিত করার প্রক্রিয়া চালু রয়েছে। ৭০০ জনের অধিক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে বর্তমানে অধ্যায়নরত, তার মধ্যে ১৫০ জন শিক্ষার্থী ৫ম শ্রেণীতে পড়ে। সার্বিক দিক দিয়ে তাদের মধ্যে বেশ প্রতিযোগিতাও বিদ্যমান।
তারই ধারাবাহিকতায় সার্বিক বিচার বিবেচনায় ৫ম শ্রেণীর ছাত্রী মিথিলা আলিফ ইমুকে ২০২০ সালের মডেল স্টুডেন্ট ঘোষনা করা হয়েছে।
তাই মডেল স্টুডেন্ট হিসাবে স্কুলের নির্ধারিত দেওয়ালে তার ছবি শোভায়িত করা হয়েছে।

প্রধান শিক্ষক মুজিবুর রহমান আরো বলেন- এখন বিশ্বব্যাপী করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিদ্যালয় খোলার পর মিথিলা আলিফ ইমুকে ২০২০ সালের চৌকস শিক্ষার্থী হিসাবে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হবে। এই মডেল শিক্ষার্থী বাছায় প্রক্রিয়া চালু হওয়ার কারণে আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সার্বিক মান অনেক উন্নত হয়েছে বলে আমরা মনে করি।

২০১৯ সালে এই বিদ্যালয়ের মডেল স্টুডেন্ট হয়েছিলেন প্রধানমন্ত্রীর পদক প্রাপ্ত দেশ সেরা দ্বিতীয় কাব স্কাউট নোশাইবা শারমিলি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা