বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে দুই বোতল এলএসডি মাদকসহ গ্রেপ্তার-১

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের গেড়াখালি সীমান্তে বিজিবির অভিযানে দুই বোতল লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদকসহ এক চোরাকারবারি আটক হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েব সুবেদারের নেতৃত্বে অভিযান চালিয়ে উচ্চ মূল্যের এই মাদক আটক করা হয়।

আটক চোরাকারবারির নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি এক বার্তায় জানান, শুক্রবার সকালে কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৩/৩ হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ভারত হতে বাংলাদেশে পাচারকালে দুই বোতল (২০০ এমএল) ভারতীয় লাইসার্জিক এসিড ডাইথ্যলামাইড (এলএসডি) মাদকদ্রব্যসহ নজরুল ইসলাম (৪৭) কে আটক করতে সক্ষম হয় বিজিবির আভিযানিক দল। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল বলে জানান অধিনায়ক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা