শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাট বাজার কমিটির সভায় ভিপি মোরশেদ সভাপতি নির্বাচিত

কলারোয়ার কাজিরহাট বাজার পরিচালনা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ)।

বৃহস্পতিবার রাত ৯টার পরে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাজারের চারশতাধিক ব্যবসায়ীদের অংশগ্রহণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আয়ুব আলী পবিত্র কুরআন তেলওয়াত করেন।
১ম পর্বে (আলোচনা) ভিপি মোরশেদ এর সভাপতিত্বে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আয়ুব আলী, সাতক্ষীরা জেলা জর্জ কোর্টের এপিপি আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, কাজিরহাট কলেজের সহ-অধ্যাপক আশিকুর রহমান, সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, সদ্য প্রয়াত কাজিরহাট বাজার পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদারে ভ্রাতা আলহাজ্ব আব্দুর রশিদ, ইউপি সদস্য মোস্তফা কামাল মোস্ত, মিজানুর রহমান, সোনিয়া লাইলা নার্গিস প্রমুখ।

দ্বিতীয় পর্বে (কমিটি গঠন) আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনার এক পর্যায়ে পদাধিকার বলে বাজারসংশ্লিষ্ট কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) পূনরায় সভাপতি নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির ও সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এর পুত্র ব্যবসায়ী আরফিন তুরানসহ একাধিক আগ্রহ প্রকাশ করায় সেখানে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী সভায় ভোটের তারিখ ঘোষনা করা হবে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ভিপি মোরশেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল