বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা আ.লীগের বর্ধিত সভা ।। চেয়ারম্যানে ভিপি মোরশেদের নাম প্রস্তাব

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন-২০২১ উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজিরহাট বাজার চৌরাস্তার মোড়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সহ.সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতারুজ্জামানন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবুর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাকা সরদার, ডা. ইব্রাহিম, উপজেলা বিআরডিবির সভাপতি আব্দুল গফুর, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।

বর্ধিত সভায় উপস্থিত আওয়ামীলীগ নেতা ও সকল দলীয় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান স.ম মোরশেদ আলীর নাম প্রস্তাব করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের সিংগা স্কুল মাঠে ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমানের আহবানে ডাকা পৃথক আরেকটি বিশেষ বর্ধিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, যুবলীগ নেতা মনজুরুল ইসলাম সোহাগ ও কেন্দ্রীয় আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেনের নাম প্রস্তাব করা হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব