রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়া বাজারের চান্দিনা ৪ মাংস ব্যবসায়ীর দখলে!

কলারোয়ার গয়ড়া বাজারের চান্দিনা ৪জন মাংস ব্যবসায়ী দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উক্ত চান্দিনা উন্মুক্ত করার দাবী জানিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের মাংস ব্যবসায়ীদের একটি চান্দিনা রয়েছে। সেই চান্দিনা মাত্র ৪জন ব্যবসায়ী দখল নিয়ে ব্যবসা করছে। অন্যান্য মাংস ব্যবসায়ীরা সেখানে বসতে পারছেন না। ওই চান্দিনা উন্মুক্ত করে দিলে ১০থেকে ১২জন ব্যবসায়ী মাংস বেচাকেনা করতে পারবে। কিন্তু মাংস ব্যবসায়ী- আরশাদ আলী, আশরাফুল ইসলাম, শকের আলী, আশরাফ হোসেন ওই মাংস পট্টির ঘর দখল নিয়ে ৪টি রুম করে ঘেরা বেড়া দিয়ে দখল করে রেখেছে।

এ বিষয়ে ফারুক ও মারুফ গোস ভান্ডারের আরশাদ আলী বলেন- তিনি বিগত ইউপি চেয়ারম্যানের কাছে নগদ ৩০ হাজার টাকা দিকে ওই ঘর নিয়েছেন।

তিনি আরো বলেন- তারা ৪জন ১লাখ ২০হাজার টাকা দিয়ে ইউপি চেয়ারম্যান মনির কাছ থেকে মুরগীর মাংস বিক্রয় করার জন্য ওই ঘর নিয়েছেন।

এদিকে গয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ আক্তার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন- বাজার থাকবে উন্মুক্ত। ৪জন ব্যবসায়ী চান্দিনা দখল করে ব্যবসা করবে আর অন্যরা ব্যবসা করতে পারবে না তা হতে পারে না।

ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন- বাজারের ব্যবসায়ীরা একাধিক বার তার কাছে আসছেন মাংস পট্টি উন্মুক্ত করার জন্য অভিযোগ নিয়ে। তিনি ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগতি করেছেন। সকলের সহযোগিতা নিয়ে মাংস পট্টি উন্মুক্ত করা হবে। যাতে করে সকল মাংস ব্যবসায়ীরা ওই চান্দিনায় বসে মাংস বিক্রয় করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত