রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আক্রান্তের ৬১ জনের করোনামুক্ত ৩৩

কলারোয়ার গয়ড়া বাজারের ফার্মেসী দোকানদারের করোনা শনাক্ত

কলারোয়ায় এবার এক ফার্মেসী দোকানদারের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

আক্রান্ত ব্যক্তি উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মাস্টার আমিরুল ইসলামের পুত্র আজমি সাজ্জাদ রাখি (৩৫)।

একই ইউনিয়নের গয়ড়া বাজারে তার ঔষধের দোকান আছে।

আক্রান্ত রাখির দোকানের পাশের দোকানদার কামরুজ্জামান জানান, ‘৭/৮ দিন আগে রাখির জ্বর আসায় ২/৩ দিন দোকানে আসেনি। পরে গত ৪/৫ দিন ধরে বুধবার পর্যন্তও সে দোকানদারী করেছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর জানতে পারলাম তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’
তিনি আরো বলেন, ‘রাখির বাড়ি হিজলদী গ্রামে হলেও সকাল থেকে রাত পর্যন্ত সে গয়ড়া বাজারে তার ফার্মাসীতে দোকানদারী করতো।’

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, এ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ৬১ জনের মধ্যে ইতোমধ্যে ৩৩ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। আক্রান্ত ২ জন মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনায় আক্রান্ত ২৬ জন বিভিন্নভাবে আইসোলেশনে রয়েছেন।

তিনি আরো বলেন, এদিন পর্যন্ত ৬১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, আর রিপোর্ট এসেছে ৫৮৬ জনের।

নতুন আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত