শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাগআঁচাড়ার মহিষা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল ক্লাবটুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাগআঁচাড়ার মহিষা ফুটবল একাদশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় কলারোয়ার এমআর ফাউন্ডেশন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে মহিষা।

খেলার প্রথমার্ধে মুহমুহ আক্রমনের মধ্য কোন দলই গোল করতে না পারায় গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়।

বিরতীর পর দ্বিতীয়ার্ধে ২৭মিনিটে বিজয়ী দলের ১০নং জার্সিধারী খেলোয়াড় হাসানুর একমাত্র বিজয় সুচক গোলটি করেন।

রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। সহকারী রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আগামি ২৪ নভেম্বর মঙ্গলবার একই মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় চন্দনপুরের নাসির উদ্দিন ফুটবল একাদশ ও শার্শার জিকে স্পোটিং ক্লাব পরষ্পর মোকাবেলা করবে বলে আয়োজক আরএন প্রগতি সংঘ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত