বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

কলারোয়ার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে স্বরজিত দাস নামে এক ব্যক্তি বিরুদ্ধে।

রবিবার (৭ নভেম্বর) গাছ কাটার ঘটনাটি ঘটেছে বলেছে জানা যায়।

সূত্রে জানা গেছে, জয়নগর দক্ষিন পাড়া সংলগ্ন বেনাকুড়ির মাঠে মৃত ফকির দাসের ছেলে স্বরজিত দাসের রাস্তার পাশে এক ফালি জমি রয়েছে। আর সেই জমির পাশে রাস্তার ধারে দুইটি বাবলা গাছ স্বরজিত দাস নিজের বলে দাবি করে কেঁটে নিয়েছেন। তবে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। সেই সাথে স্বরজিত দাস গাছের গুড়ি গুলো সরিয়ে নেওয়া বিষয়টিও নজরে এসেছে সাংবাদিকদের।

বিষয়টি জানাজানি হলে কে বা কারা সরসকাটি নায়েব অফিসের নায়েবকে জানান বিষয়টি। নায়েব দুইজন প্রতিনিধি পাঠিয়ে বিষয়টির সরেজমিনে তদন্ত করান।

গাছ কাটার বিষয়ে স্বরজিত দাসের ছেলে প্রভাস দাসের সাথে কথা বলে জানা গেছে, বাবলা গাছ দুইটি হেলে রাস্তার উপরে পড়েছিলো, যাতায়াতের অসুবিধার কথা ভেবে কেটে নিয়েছেন তারা।

এই বিষয়ে সরসকাটি নায়েব আব্দুল আজিজের সাথে কথা বলে জানা গেছে, তিনি প্রাথমিক পর্যায়ে দুইজন প্রতিনিধি পাঠিয়েছিলেন ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য। সবশেষে তিনি নিজে উপস্থিত হয়ে ঘটনাটির সত্যতা পান এবং গাছের গুড়িগুলো জব্দ করেছেন। সেই সাথে বৈদ্ধতার বিষয়ে তার সন্দেহ হওয়ায় নথিপত্র চেয়েছেন স্বরজিত দাসের কাছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!