শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলের অনলাইন ক্লাসের জনপ্রিয়তা বাড়ছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের এই সময়ে বাড়ছে অনলাইন ক্লাসের গুরুত্ব। বিস্তৃত পরিসরে চালু না হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে অনলাইন ক্লাস শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পাঠদানমুখী রাখতে কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু করে গত জুলাই মাসে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অনলাইন ক্লাসের জনপ্রিয়তা বেশ বেড়েছে।

জানা যায়, অত্র প্রতিষ্ঠানের প্রতিদিন দুইটি বিষয়ের দুইজন শিক্ষক অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছেন। “সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়” নামে একটি ফেসবুক গ্রুপ পেইজ সহ কয়েক পেইজে পাঠদানের ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে।

অনলাইন ক্লাসের বিষয়ে প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান বলেন- ‘আমাদের শিক্ষকদের সহযোগিতায় আমরা গত জুলাই মাসে প্রথম অনলাইন ক্লাস শুরু করেছিলাম। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবারও নিয়মিতভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাসটি। শিক্ষকদের স্বতস্ফূর্ততা আর শিক্ষার্থী-অভিভাবকদের আগ্রহে আমাদের ক্লাসগুলো ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে।’

তিনি আরও বলেন- ‘আমাদের শিক্ষকরা শুধু অনলাইন ক্লাসের মধ্যে সীমাবদ্ধ নেই। মাঝে মধ্যে পাড়া-মহল্লায় গিয়ে সরেজমিনে শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন এবং পড়াশোনারও নিয়মিত তদারকি করছেন।’

এই করোনাকালেও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন অটুট আছে বলেও জানান তিনি।

স্থানীয় সুধীমহল করোনাকালে শিক্ষকদের এই কর্মতৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন এবং শিক্ষার্থীদের পাঠদানমুখী রাখতে অনলাইন ক্লাস অব্যাহত রাখার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত