শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১৯ ব্যাচের ফ্রেন্ডলী ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সর্মথকদের হারিয়েছে ব্রাজিল সমর্থকরা

কলারোয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে শুক্রবার (৭আগস্ট) বিকালে কলারোয়ায় জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিবারের মত এবারো কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের এসএসসি ২০১৯ ব্যাচের ছাত্ররা এ খেলায় অংশ নেন।

খেলার প্রথমার্ধের ১৭মিনিটের সময় ব্রাজিলের ফাইম গোল করে দলকে এগিয়ে নেন। পরে আর কোন গোল না হওয়ায় ওই এক গোলে এগিয়ে থেকে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে খেলার ২০মিনিটের সময় ব্রাজিলের ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে আরও ব্যবধান বাড়িয়ে নিয়ে নিজেদের জয় নিশ্চিত করে।

রেফারির দায়িত্ব পালন করেন সাজু হালদার। তাকে সহযোগিতা করেন সানবিম করিম সিয়াম ও স্বাধীন।

কিছু সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রভাষক রফিকুল ইসলাম, নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান (রনি), সিয়াম, রিসাদ, প্রিন্স, বাবু, আকাশ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ