রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতি বদ্ধ”- এই শ্লোগানকে সামনে রেখে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত মাধ্যমিক পর্যায়ের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইনে ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং বিএসএইচ সিঙ্গা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা তার কার্যালয়ে বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু, হঠাৎগঞ্জ হাইস্কুলের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুর রহমান লাল্টু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত