বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ.লীগের সেক্রেটারির নেতৃত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন

কলারোয়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতৃত্বাধীন অংশটি।

বুধবার দুপুরে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি গিয়ে শেষ হয় উপজেলা মোড়ে।
পরে কলারোয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘কলারোয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে’ ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সম মোরশেদ আলীর নৌকা প্রতীকের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান অবস্থান গ্রহণ করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ’ করা হয়। সমাবেশের পরপরই ‘সোনাবাড়িয়া ইউনিয়নবাসীর ব্যানারে’ সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ করায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী স ম মোর্শেদ আলী ভিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন এবং যুবলীগ নেতা শফিউল আলম শফি।

মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিম ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক।

বক্তারা উল্লিখিত বিষয়ে সুষ্ঠু প্রতিকার চেয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা বলেন, ‘আগামী ২০ অক্টোবর কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থানকারী নেতাদের কলারোয়ার মাটিতে ঠাঁই হবে না। এখনো সময় আছে, আপনি লোকজন নিয়ে নৌকায় উঠুন।’

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মোমেন মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল মল্লিক, সহ-সভাপতি মোস্তফা কামাল মোস্ত, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেন, কেরালকাতা ইউপি সদস্য সাইফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত