মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদ্বেগজনক বৃদ্ধি

কলারোয়ায় একটি গ্রামের একটি পাড়ায় ২ বছরে সাতটি বাল্য বিয়ে!

সাতক্ষীরার কলারোয়ায় অপ্রতিরোধ্য গতিতে বাল্য বিবাহ অব্যাহত রয়েছে। বিভিন্ন কারণে ক্রমান্বয়ে বাল্য বিয়ে বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, সরকার বাল্য বিয়ে প্রতিরোধ করে নারী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ণে ব্যাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এলক্ষ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক প্রদান, স্কুলগামী বালিকাদের উপবৃত্তি দিয়ে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে। জীবনমান উন্নয়নে প্রতিবছর উপজেলা পর্যায়ে সেলাই, বাটিক প্রশিক্ষণসহ বিনা মূল্যে সেলাই মেশিন প্রদান, হাসমুরগী পালনের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ প্রদান করছে। সরকারের এই সব প্রচেষ্টা ব্যর্থ করে ক্রমান্বয়ে বাল্য বিয়ে বৃদ্ধি পাচ্ছে। বিয়ে প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচলনা শুরুর প্রথম দিকে বাল্য বিয়ে শূন্যের কোটায় নেমে আসে। কিন্তু পরবর্তীকালে প্রভাবশালী লোকজনের সহায়তায় নানা অজুহাত তুলে ১/২টা করে বাল্য বিয়ে আরম্ভ হয়। কেউ বা বয়স বেশী দেখায়ে এভিডেভিটের মাধ্যমে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করে। আবার কেউ কেউ ম্যারেজ রেজিষ্ট্রারের কাছে মোটা টাকার বিনিময়ে ভূয়া কাগজপত্র নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছে বলে সুত্র জানায়। কেউবা মৌলভী ডেকে মৌখিক বিয়ে পড়িয়ে ঘর সংসার করছে।

এবিষয়ে খোঁজ নিতে গিয়ে উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের কোম্পানী পুকুরের দক্ষিণ পশ্চিম পাশে দেড়’শ জনসংখ্যার ছোট একটি পাড়ায় ২ বছরে সাতটি বাল্য বিয়ের খবর পাওয়া গেছে।

সুত্র মতে, ওই পাড়ার আরাপ আলীর পুত্র ইমরান (১৪) ১ মাস আগে উপজেলা সদরের গদখালী গ্রামে বিয়ে করে ১৩ বছর বয়স্ক বউ এনে ঘর সংসার করছে।
২ মাস আগে পাশের ইয়াকুব আলীর পুত্র ইমামুল (১৬) ভাদিয়ালী গ্রামে বিয়ে করে ১৭ বছর বয়স্ক কিশোরী বউ এনে ঘর সংসার করছে।

এদিকে, আনুমানিক ৪ মাস আগে কোম্পানী পুকুর পাড়ের শওকাত আলী তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া কন্যা লতা খাতুন (১৩) শার্শায় বিয়ে দিয়েছে।
আনুমানিক ১০ মাস আগে পাশের ভ্যান চালক আনারুলের ৮ম শ্রেণী পড়ুয়া কন্যা শারমিন (১৪) ব্রজবাকসায় বিয়ে দেওয়া হয়েছে।
আর আনুমানিক ২ বছর আগে প্রবাসী রমজানের পুত্র সাকিব (১৫) কে লাউডুবি গ্রামে বিয়ে দেওয়া হয়েছে।
একই সময় কোম্পানী পুকুরের দক্ষিণ পাশের ব্রাকের বন্ধু চুলা প্রস্তুতকারক আলমগীরের পুত্র হাবিব (১৬) উত্তর সোনাবাড়িয়া গ্রামে বিয়ে দেওয়া হয়েছে এবং হাবিব বর্তমানে ১ সন্তানের জনক।

স্থানীয় প্রভাবশালীদের রোষানলে পড়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। গ্রাম্য চৌকিদার, মেম্বরের সংগে সখ্যতা থাকার কারণে বাল্য বিয়ে গুলো সংঘটিত হচ্ছে বলে সুত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু