শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষককে গৃহহীন করার পায়তারা : প্রতিকার চেয়ে ডিসি বরাবর লিখিত অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় এক কৃষককে গৃহহীন করার পায়তারা করছেন এলাকার কপিতয় ভূমি দস্যু চক্র৷ বসত ভিটা হারিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান৷
জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর মোস্তাফিজুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কায় ও জমি হারানোর ভয় দিন পার করছেন তিনি৷ একদল ভূমিদস্যু চক্র এলাকার ইমান আলী মোড়লের ছেলে আব্বাস আলী মোড়ল, শামসুর মোড়ল, মহর আলী মোড়ল ও সামসুর রহমানের ছেলে আজিজুল ইসলাম নয়ন জোরপূর্বক এ সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে তার সম্পত্তিতে থাকা সম্পদশালী গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে৷ পাশাপাশি তারা সম্পত্তি ভোগ দখলের পায়তারা চালাচ্ছে৷

এ অভিযোগ সূত্রে আরো জানা যায়, পৈতৃক ভিটা-জায়গাতে বসবাস করায় বিভিন্ন সময় পরিবারের প্রতি জীবননাশের হুমকি দিয়ে সম্পত্তিতে খুটি গেড়ে টিনের ঘর নির্মান করেছে ঐ ভূমি দস্যু চক্ররা৷

প্রতিপক্ষের হুমকিতে রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা থেকে মুক্ত হতে ও পৈতৃক সম্পত্তির ঘরবাড়ি ভূমিদস্যুর এ দাবানল থেকে ফিরে পাওয়ার জন্য সুশীল সমাজ ও প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন বাদী মোস্তাফিজুর রহমান।

স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা আপস মীমাংসায় সমাধানের চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত