বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে এক ব্যবসায়ী যুবকের আত্মহত্যা

কলারোয়ায় এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী ব্যবসায়ী ঝন্টু (২২) জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের তেল ও হলুদ মিলের ব্যবসায়ী আলমগীর সরদারের কনিষ্ঠ পুত্র। সে কলারোয়া বাজারের বিশিষ্ঠ তেল কল ব্যবসায়ী প্রয়াত আকবর সরদারের পৌত্র।

স্থানীয়রা জানায়, ঝন্টু প্রতিদিনের ন্যায় সোমবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসে নিজ ঘরে চলে যায়। এক পর্যায়ে বাড়ির সদস্যরা রাত ৮ টার দিকে রাতের খাওয়ার খেতে ডাকলে ঝন্টুর কোন সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের ফ্যান (পাখার) হুকের সাথে রশি পেঁচিয়ে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।

বিষয়টি থানা পুলিশকে জানিয়ে লাশ উদ্ধার করা হয়। পারিবারিক ভাবে ঝন্টুর আত্মহত্যার কারন কেউ উৎঘাটন করতে পারেনি।

তবে এলাকাবাসী জানায়, আত্মহননকারী যুবক ঝন্টুর বিয়ের প্রস্তুতি চলছিলো। এ কারনে মানসিক অবসাদে ভুগে সে আত্মহত্যা করতে পারে মনে করা হচ্ছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

প্রসঙ্গতঃ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হযেছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু