বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

কলারোয়ায় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে।

স্থানীয়রা জানায়, শনিবার (১ জানুয়ারী) বাটরা গ্রামের কৃষক মাহবুবর রহমান বিশ্বাস (৫৫) নিজ জমির খেজুর গাছ পরিস্কার করতে দুপুরের দিকে গাছে ওঠে। গাছের ডাল-পালা কেটে পরিস্কার করার একপর্যায়ে অসাবধানতা বশত নিচে থাকা এক পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসি উদ্ধার করে তাকে চিকিৎসা দিতে কলারোয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন (ইন্না..রাজেউন)।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে অবগত করলে লাশ থানা হেফাজতে রেখে তদন্তপূর্বক সন্ধ্যার পর লাশ পরিবারের সদস্যের কাছে দাফন করার জন্য হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে থানা সূত্র জানায়।

মৃত মাহবুবর বিশ্বাস বাটরা গ্রামের মৃত দিয়ানত আলী বিশ্বাসের ছেলে।
তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার রাত ৯ টার দিকে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে বলে স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম জানান।

মাহবুবর রহমান বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক