বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঘটক পরিচয়ে প্রতারণা, টাকা ও গহণা নিয়ে চম্পট!

কলারোয়ার ধানদিয়া গ্রামে ঘটক পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারক লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। প্রতারণার শিকার হয়ে দিনমজুর পরিবারটি সর্বশান্ত প্রায়।

ঘটনাটি ঘটেছে গত ২৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানদিয়া চৌরাস্তা বাজারের পার্শ্ববর্তী ধানদিয়া গ্রামের নুর হোসেনের বাড়িতে। ঘটক পরিচয়ের সেই প্রতারক নগদ ১৮ হাজার টাকা ও ২ ভরি ১০ আনা সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে।

ভুক্তভোগি নুর হোসেনের পরিবারের সদস্যরা জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিজেকে ঘটক পরিচয় দিয়ে দুই থেকে তিন দিন ধরে প্রতিনিয়ত তাদের বাড়িতে আসা-যাওয়া করছিলো যে, নুর হোসেনের মেয়েকে দেখবে এক ছেলের পরিবার। নুর হোসেনের মেয়ে সাতক্ষীরায় পড়াশুনা করে। সেই কারণে দুই থেকে তিন দিন প্রতিনিয়ত বাড়িতে আসছিলো ঘটক পরিচয়ের সেই ব্যক্তি। সোমবার মেয়ে বাড়িতে ফেরায় মঙ্গলবার ঘটক সকাল ৮টার দিকে এসে বলে ছেলে মেয়েকে দেখতে আসছে। নাস্তা ও মেয়েকে পরিছন্ন-পরিপাটি হওয়ার জন্য তাগিদ দেন ঘটক। এই কথা শুনে মেয়ের পরিবারের সদস্যদের একটু ব্যস্ততা বেড়ে যায়। নুর হোসেন বাজারে মিষ্টি ও খাবার আনতে যাবেন বলে তার স্ত্রীর কাছে টাকা চায়লে তার স্ত্রী একটি বক্সের ভেতর থেকে টাকা বের করে দেন। কিন্তু সেই বক্সটি ভুলে আর তুলেন নি। বক্সে ছিলো নগদ ১৮ হাজার টাকা ও ২ভরি ১০ আনা ওজনের গহনা। কিছু সময় পরে জরুরী কাজে বাজারে যাচ্ছেন বলে তার মোটরসাইকেল যোগে সেখান থেকে ঘটক চলে যান। ঘটকের বাজার থেকে আসতে দেরি দেখে তাকে খুঁজাখুজি করেও আর সন্ধান মেলেনি।
পরবর্তীতে সন্দেহ হলে বক্স খুলে সেখানে থাকা টাকা ও গহনার হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাড়ির অন্যদের ব্যস্ততার সুযোগে বক্সের সেই টাকা ও গহনা নিয়ে ঘটক চম্পট দিয়েছে।

ভুক্তভোগি নুর হোসেন জানান, ‘তার বিবাহযোগ্য মেয়ে আছে। তার বিবাহ দেবেন এমন কথা বার্তা চলছে। সেই সুযোগটি প্রতারক চক্রের সদস্য কাজে লাগিয়েছে। লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকার মত।

এ ঘটনায় নুর হোসেন কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!