শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়ায় আসন্ন পৌর সভার নির্বাচন উপলক্ষে পৌর জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক নতুন মুখের প্রার্থী সৈয়দ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান তার ওয়ার্ডের ভোটারদের মধ্যে মাস্ক বিতরণ শুরু করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে ৯নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের রাজমিস্ত্রী শহিদুল ইসলামের ছেলে জুবায়ের হোসেনের মুসলমানি অনুষ্ঠানে দাওয়াত প্রাপ্ত সকল অতিথিদের মধ্যে একটি করে মাস্ক তুলে দিয়ে করোনা ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি এছাড়া সকল মসজিদের মুসল্লিগনের মধ্যেও মাস্ক বিতরণ শুরু করেছেন বলে জানান। এছাড়া তিনি পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় সকলের উদ্যেশে কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেন, ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত হলে সকল গরিব অসহায় ব্যক্তিদের পাশে থেকে চাকুরি, বাসস্থানের সুযোগ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি এলাকার সকল আসহায় ব্যক্তিদের পাশে থাকতে চান। ইতোমধ্যে তিনি ৯নং ওয়ার্ডের সকল ভোটারদের মধ্যে মাস্ক বিতরণ করার ঘোষনা দেন। এছাড়া তিনি কলারোয়া উপজেলা জাতীয় পার্টির এক মাত্র কাউন্সিলর পদপ্রার্থী হিসাবেও ঘোষণা দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত