শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিসি ক্রিকেট টুর্ণামেন্টে ব্যাসিক ক্রিকেট একাডেমি সেমি ফাইনালে

কলারোয়া টিসিসি ক্রিকেট টূর্ণামেন্টে ব্যাসিক ক্রিকেট একাডেমি সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে টি,সি,সি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট ৪ র্থ খেলায় টসে জয়লাভ করে মনিরামপুরের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রহমান ২৫,রায়হান ১৭ রান করেন।

ব্যাসিক ক্রিকেট একাডেমির রাজু ১৮ রান দিয়ে ৫, ফজলু ১৫ রান দিয়ে ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাসিক ক্রিকেট একাডেমি ১০৫ রানের লক্ষে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। জয়ী দলের তানিম ৩৭, ফজলু ১৯ রান করে সংগ্রহ করেন। মনিরামপুরের পক্ষে আসিফ ২৩ রানে ৩, আবির ১৮ রানের বিনিময়ে ১ উইকেট করে লাভ করেন।

ব্যাসিক ক্রিকেট একাডেমির রাজু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। একই মাঠে শনিবার ১ম সেমি ফাইনালে মুখোমুখি হবে সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম কলারোয়া ক্রিকেট একাডেমি।

খেলাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর হোসেন ও ইমন হোসেন। স্কোরার ছিলেন পার্থ মন্ডল।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহিন। প্রতিদ্বন্দীতাপূর্ন খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাসউদুল ইসলাম, মাহমুদুল ইসলাম, মেহেদী হাসান বাপ্পি, সোহাগ, কাজী শাহাজান সহ অসংখ্য ক্ষুদে ক্রীড়াভক্ত দর্শকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ