শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তরুণ বয়সেই মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত তৈরী করছে শেখ আবির

১৭ জুলাই ২০২১ তারিখে ছেলেছি ১৮ বছর বয়সে পা রাখছে। নাম তার শেখ আবির আহম্মেদ। কলারোয়া পৌরসভার একজন সুনাগরিক। বয়স তার ১৮ হলেও এই তরুণ বয়সে তার অসাধারণ অর্জন নজর কাড়বে যে কারোর।

ইতিমধ্যে তাকে নিয়ে অনেক নিউজ বের হয়েছে পত্র-পত্রিকায়। তাকে নিয়ে বলার মতো অনেক বিষয় আছে তবে, আজ তার সামাজিক কাজ নিয়ে বলতে চায়। ১৪ বছর বয়স থেকেই সে সমাজ সেবার সাথে সম্পৃক্ত।

সুতরাং বোঝায় যাচ্ছে, তার রক্তে মিশে আছে মানবিকতা। এই ১৮ বছর বয়সেই সে খুলে ফেলেছে নিজিস্ব সংগঠন। তার হাতে গড়া প্রথম সংগঠন কলারোয়া ডিবেটিং ক্লাব। আবির কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলারোয়া ডিবেটিং ক্লাব কলারোয়ার প্রথম এবং একমাত্র যুক্তিচর্চা কেন্দ্র।

কলারোয়া উপজেলার বিভিন্ন শীক্ষা প্রতিষ্ঠানে যুক্তিবাদী বিতর্ক চর্চা,উগ্রবাদ বিরোধী কর্মসূচি,সাইবার সুরক্ষা ইত্যাদি বিষয়ে আবির এর নেতৃত্বে কাজ করছে কলারোয়া ডিবেটিং ক্লাব। যদিও করোনা কালীন সময় সাময়িক স্থগিত রয়েছে কার্যক্রম। তবে শীক্ষা প্রতিষ্ঠান খুললেই পুনরায় পুরো দমে কাজ শুরু হবে কলারোয়া ডিবেটিং ক্লাবের। আবির ধীরে ধীরে কলারোয়া ডিবেটিং ক্লাবের কার্যক্রমের পরিধি বৃদ্ধি করার প্রয়াস ব্যাক্ত করেছে। কলারোয়া উপজেলার তরুণ মেধাবী শীক্ষার্থীদের সাথে নিয়েই আবির ২০১৮ সালে প্রতিষ্ঠিত করেছিলো কলারোয়া ডিবেটিং ক্লাব। তার হাতে গড়া আরও একটি সংগঠন হচ্ছে নক্ষত্র ফাউন্ডেশন। আবির এবং কলারোয়ার আর এক তরুণ একরামুল ইসলাম সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করেছে নক্ষত্র ফাউন্ডেশন। এই নক্ষত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই আবির নানাভাবে সমাজের উন্নয়নে নিজেকে আত্নোনিয়োগ করেছিলো। যারা কারোর কাছে হাত পাততে পারে না লজ্জায়।

তবে ঘরের মধ্যে ক্ষুধা যন্ত্রনা ভোগ করে এসব মানুষকে আবির নিজ উদ্দ্যোগে তার পকেট মানি খরচ করে গোপনে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং এখনো আবির এগুলি করে। সে বিভিন্ন ফাঁকা জায়গায় যেখানে গাছের প্রয়োজন কতৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে গাছ রোপন করে,উগ্রবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সে সোচ্চার। বর্তমান নক্ষত্র ফাউন্ডেশনের উদ্দ্যোগে “হ্যালো নক্ষত্র হেল্প লাইন ” কার্যক্রমের মাধ্যমে অসহায়-অসুস্থ মানুষ যারা টাকার অভাবে ঔষধ কিনতে পারছে না তারা ফোন দিলেই আবির এর নেতৃত্বে নক্ষত্র ফাউন্ডেশনের একটি টিম তাদের প্রেসক্রিপশন সংগ্রহ করে তাদের বাড়িতে বিনামূল্যে ঔষধ পৌছে দিচ্ছে।

এই বয়সে এরকম কাজ কয়জন করে? এছাড়াও আরো অনেক মানবিক কাজে নিজেকে আত্ননিয়োগ করেছে আবির। এসব কাজের জন্য কলারোয়ার গোন্যমান্য এবং অনেক সাধারণ মানুষ আবির এর প্রশংসা করছে এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য তারা দোয়া করছে। আবির এর ১৮ বছর বয়স পূর্তিতে কলারোয়া নিউজ এর পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র ভালোবাসা।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা