শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পল্লী প্রাণি চিকিৎসক এসোসিয়েশনের সমাবেশ ও শহীদ দিবস পালন

কলারোয়া উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক এসোসিয়েশনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সংগঠনটি।

সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে কলারোয়া ইকরা চাইল্ড একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বারোপ ও তাৎপর্যের আলোকে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর আবু নসর, উপদেষ্টা এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি।

উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে পল্লী প্রাণি চিকিৎসকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ক সমাবেশে প্রধান আলোচক ছিলেন একমি ঔষধ কোম্পানির চিফ সেলস ম্যানেজার মামুনুর রশীদ।
বিশেষ আলোচক ছিলেন একই কোম্পানির এরিয়া ম্যানেজার গোলাম আজম।

বক্তারা প্রাণি চিকিৎসার প্রয়োজনীয়তার নিরিখে উপজেলায় একটি আধুনিকমানের প্রাণি চিকিৎসা হাসপাতাল স্থাপনের দাবি করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন ও অন্যতম নেতা সাংবাদিক এমএ মাসুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ