বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পশু চিকিৎসকদের নিয়ে মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

কলারোয়ায় পশু চিকিৎসকদের নিয়ে মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী কলারোয়া উপজেলা প্রানী সম্পদ অফিসের প্রশিক্ষণ ভবনে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২জন পল্লী প্রানী চিকিৎসক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

প্রশিক্ষণে বলা হয়- ‘গ্রামীন প্রানী সম্পদ সেবা কর্মীদের দক্ষতা আরো বৃদ্ধি এবং তারা ই-ল্যার্নিং মাধ্যমে নিজেদেরকে এ পেশায় সমৃদ্ধি শালী করতে পারবে।’

ফিড দ্যা ফিউচার বাংলাদেশ প্রোডাকশন ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রজেক্টের উদ্যোগে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মোবাইল অ্যাপ ভিত্তক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার মো. শহিদুল ইসলাম।

ইউএস এইড, এম পাওয়ার, এসিডিআই (ভোকা) এই তিন সংস্থার যৌথ সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার অমল কুমার সরকার, উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জ ভেটেরিনারি মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট ও ভেটিমেড এগ্রো ফার্মার অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবদুল্লাহ আল মামুন, সিনিয়র প্রশিক্ষক ডাক্তার দিপক কুমার ঘোষ, তালার কারিগরি, কৃষি, বানিজ্য ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, সাতক্ষীরা USAID, ACDI/ VOCA এর মাঠ সমন্বয়কারী ডাক্তার মো.রিদওয়ানুল হক, সিরাজগঞ্জ ভেটিমেড এগ্রো ফার্মার ম্যানেজার সেলিম আহম্মেদ প্রমুখ।

প্রধান প্রশিক্ষক ছিলেন এম পাওয়ার এন্ড সোসাল ইন্টার প্রাইজেস লিমিটেডের সিনিয়র ফিল্ড কো অডিনেটর শাহিন মাহমুদ।
প্রশিক্ষক ছিলেন সাতক্ষীরা এসিডিআই ভোকার ফিল্ড ফেসিলেটর রুকসানা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন