মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জবর দখলে নেওয়ার পাইতারা করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে জমির মালিক উপজেলার দেয়াড়া ইউনিয়নের পশ্চিম খোরদো (উলোডাঙ্গা) গ্রামের মৃত নরিম গাজির ছেলে মিজানুর রহমান এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের আফিলউদ্দীন গাজির ছেলে বাবলা গাজি (সম্পর্কে চাচাতো ভাই) খোরদো মৌজায়, জে এল নং-১০৩, খতিয়ান-নং হাল ৫৪৫, হাল-১১৩৩ নং দাগের ৩৩ শতক জমির মধ্যে ৩ শতক জমির মালিক হিসেবে ভোগ দখল করে। কিন্তু সম্প্রতি বাবলা গাজি পৌনে ৯ শতক জমি জবর দখল করার পাইতারা শুরু করে। বিষয়টি নিয়ে কয়েকবার স্থানীয় গন্যমান্যদের নিয়ে শালিষে বৈঠকে মিমাংসা করে উক্ত জমির সীমানা নিধার্রণ করে দেন তারা।
কিন্তু বাবলা গাজি কোন প্রকার আইন কানুন না মানিয়া ওই জমি নিয়ে গত ১৬ এপ্রিল সাংবাদিকদের নিকট ভুল তথ্য দিয়ে অনলাইন “সমাজের আলো” নিউজ পোর্টালসহ বিভিন্ন পত্রিকায় স্থানীয় খোরদো পুলিশ ক্যাপের ইনচার্জ মামুনকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন বলে তিনি তার লিখিত বক্তব্যে বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, শনিবার (১৭ এপ্রিল) সকালে প্রতিবেশী মৃত মজিদ বক্সের ছেলে হারুন ও হারুনের ছেলে আরিফ হোসেন লাল্টুর নেতৃত্বে বাবলা গাজি ও তার স্ত্রী আনোয়ারা খাতুন পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, ধারালো দা, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে জমি দখলের উদ্দেশ্যে খুটি পুতে চাল দেওয়ার চেষ্টা চালায়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন বাধা দিতে গেলে আমাদেরকে খুন জখম করার হুমকী-ধামকী দিয়ে তাড়িয়ে দেয়।

বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃংখলাবাহিনীসহ উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা