শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করলেন লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।

নিরাপদ মাছে ভরবো দেশ’- মুজিব বর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন।

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের (২০২০-২১) অর্থ বছরের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধিমন্ডলী, মৎস্য চাষী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন শেষে কলারোয়ার অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি ও প্রতিষ্ঠানিক জলাশয়ের মৎস্য চাষী ও সংগঠকদের মাঝে ৪শ’ ৪৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা