রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের ইছামতির পানিতে শার্শা প্লাবিত, মোটর গেট নির্মানের দাবী

ভারতের ইছামতি নদীর উপচে পড়া পানিতে শার্শার বিস্তির্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে হাজার হাজার বিঘা কৃষি জমি। ভেসে গেছে শত শত মাছের ঘের ও পুকুর।

শার্শার ঠেঙামারী, আওয়ালি, গোমর বিল, মাখলা ও সোনামুখো বিলসহ ছোট বড় ৫২টা বিল এখন পানির নিচে।

শার্শা কৃষি বিভাগের তথ্য মতে, এবার ২০ হাজার ১৩১ হেক্টর জমিতে ধান ও সব্জির চাষ হয়েছিলো। কিন্তু চলতি মৌসুমে ইছামতির পানিতে ডুবে গেছে ৩ হাজার হেক্টর ফসলি জমি।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ইছামতির পানিতে প্লাবিত এলাকাগুলি ইতোমধ্যে পরিদর্শন করেছেন। এখনো পানি বৃদ্ধি পাচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছেন।

সরেজমিন চাষিদের সাথে কথা বলে জানা গেছে, শার্শার সীমান্তে ভারতের ইছামতি নদীর পানি রুদ্রপুর ও খলশী’র খাল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শার্শার বিস্তির্ন অঞ্চল ভাসিয়ে দিচ্ছে। সমস্যাটা দীর্ঘদিনের। সমস্যা সমাধানে তৎকালিন সরকার কায়বা ইউনিয়নের রুদ্রপুরে পরপর দু’টি ও পুটখালী ইউনিয়নের খলশী খালে একটি স্লুইজ গেট নির্মান করেন। কিন্তু নির্মান শৈলিতে ত্রুটি থাকায় তা কোনো কাজে আসেনি। যা এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিবছর এলাকা প্লাবিত হচ্ছে।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেছেন, ভারতীয় পানির সমস্যাটা দির্ঘদিনের। তবে সরকার এবছর একটা পরিকল্পনা গ্রহন করেছেন। গোমর বিলের খাল দিয়ে পানিটা কলারোয়ার সোনাই নদীতে ফেলানো হবে। এতে জলাবদ্ধতার নিরসন হবে বলে তিনি জানান।

তবে স্থানীয় চাষীদের প্রতিনিধি সিরাজুল ইসলাম দাবী করেছেন সরকারের পরিকল্পনার পাশাপাশি রুদ্রপুর ও খলশী খালমুখে দুটি সয়ংক্রীয় মোটর গেট অবশ্যই নির্মান করতে হবে। না হলে চাষীদের সমস্যা সমস্যাই থেকে যাবে।

পানি সমস্যার কোনো সমাধান আসবে না বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়