শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের জয়

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়ার আটুলিয় ফুটবল একাদশকে ৪-২ গোলে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিগরা।
অতিথি দল আটুলিয়ার মুখোমুখি হয় স্বাগতিক কলারোয়া ফুটবল একাডেমী।

রবিবার ১৬ (আগস্ট) বিকালে কলারোয়া ফুটবল একাডেমী আয়োজিত এ খেলার প্রথমার্ধের ৪ মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ৬ নম্বর জার্সীধারি খেলোয়াড় বাবু গোল করে দলকে এগিয়ে নেন। পরে খেলার ১৭ মিনিটে আটুলিয়া ফুটবল একাদশের ১২ নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফেরান। পরে খেলার ২৩ মিনিটের সময় কলারোয়া ফুটবল একাডেমীর ৮ নম্বর জার্সীধারি খেলোয়াড় আরিফ গোল করে দলকে আবারো এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

বিরতির পরে ২ মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসিবুল গোল করে আরো ব্যবধান বাড়ায়। ২৮মিনিটে কলারোয়ার ১২ নম্বর জার্সীধারি খেলোয়াড় রাসেল গোল করে ফের ব্যবধান বাড়ান। ৩১ মিনিটে আটুলিয়ার ১১ নম্বর জার্সীধারি খেলোয়াড় জুয়েল গোল করে ব্যবধান কমান।

খেলাটি পরিচালনা করেন সাজু হালদার।

অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান রনি, আরিজুল, তপু, রুস্তম, গৌত্তম মন্ডল, আশরাফুল, আলফাজ, রুহুল আমিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ