শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফোন ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ায় থানায় অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় এক মোবাইল ফোন ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
এঘটনায় সোমবার (১১ অক্টোবর) ওই মোবাইল ফোন ব্যবসায়ী বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বিশ্বাস মার্কেটের মোবাইল সার্কিট হাউজ এর প্রোঃ সাইফুল্লাহ দফাদার (৩৫) ১০অক্টোবর রোববার রাত ৯টার দিকে উপজেলার দলইপুর গ্রামে বাপ্পির দোকানে সামনে যায়। এসময় ওই গ্রামের ইমরান সরদারকে পেয়ে তার সাথে ব্যবসায়ীক টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে কথা বলতে থাকে। হঠাৎ ওই সময় দলইপুর গ্রামের মৃত আনারুল সরদারের ছেলে শুভ সরদার কোন কারন ছাড়ায় সেখানে উপস্থিত হয়ে মোবাইল ফোন ব্যবসায়ী সাইফুল্লাহ দফাদারকে একা পেয়ে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ওই সময় সেখানে উপস্থিত লোকজন এগিয়ে এসে মোবাইল ফোন ব্যবসায়ী সাইফুল্লাহ দফাদারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি সুস্থ্য হয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে কলারোয়া থানায় শুভ সরদারকে বিবাদী করে একটি অভিযোগ দিয়েছে।

এদিকে শুভ সরদারের ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। থানার এসআই কেএম রেজাউল করিম বিষয়টি নিয়ে তদন্ত করবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ