রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীজ ও সার না পেয়ে হতাশ দুই ইউনিয়নের প্রান্তিক চাষীরা

বাংলাদেশ পাট অধিদপ্তর খুলনা এর দায়িত্বপ্রাপ্ত কলারোয়া উপজেলা পাট সুপারভাইজার অনির্বান সরকারের অবহেলায় কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন ও কেরালকাতা ইউনিয়নের দরিদ্র ও বর্গাচাষীরা পাটবীজ ও সার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সোমবার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন শাহা প্রথমে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম ও পরে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর কাছে মৌখিক অভিযোগ করেন।

সেসময়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত পাট সুপারভাইজার অনির্বান সরকার উপস্থিত ছিলেন কিন্তু ২টি ইউনিয়নের চাষীরা সার বীজ কেন পেল না তার যথার্থ কোন সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘আমি দায়িত্বপ্রাপ্ত সুপার ভাইজারকে ২টি ইউনিয়নের চাষীদের হাতে বীজ এবং সার অতিশীঘ্রই তুলে দেওয়ায় জন্য বলেছি। এছাড়া এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় পাট কর্মকর্তার নিকটে অভিযোগ জানিয়ে এর সমাধান করবো।’

সব ইউনিয়নের চাষীরা গত ২৩ মার্চ সার বীজ পেলেও ২টি ইউনিয়নের পাটচাষিরা হতাশ হয়ে অনতিবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সার ও বীজ পাওয়ার আকুতি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন