শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
পরে তিনি উপজেলার বিভিন্ন ভিটামিন প্রদান কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) গোলাম সরোয়ার, স্বাস্থ্য সহকারী (এইচএ) মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা সহকারী (এফডব্লিউএ) ফেরদৌসী খাতুনসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) দেশব্যাপী শুরু হয়েছে। এ লক্ষ্যে উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, অস্থায়ী ভিটামিন প্রদান কেন্দ্রসহ বিভিন্ন স্থান থেকে এই ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল ও এক বছরের বেশি থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।’

এজন্য সকল অভিভাবককে তাদের শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান তিনি।

‘ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।’

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা