শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতিতে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ রমজান মঙ্গলবার (২৭ এপ্রিল) শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বক আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে ইফতার মাহফিলে শরিক হন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইবাদুল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা শরিফুল ইসলাম, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, বদরুজ্জামান বদরু, সহিদুল ইসলাম, সামছুর রহমান লাল্টু, ইব্রাহীম হোসেন, আব্দুল জলিল, পলাশসহ শিক্ষকবৃন্দ ও অসংখ্য মুসুল্লি।

আলোচনা শেষে যথাযথ সময়ে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল