সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাষ্টার ব্যাডমিন্টন টূর্নামেন্টে চ্যাম্পিয়ন বিপ্লব ও ইব্রাহীম জুটি

কলারোয়ায় মাষ্টার ব্যাডমিন্টন টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার ইব্রাহীম জুটি চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গালর্স পাইলট হাইস্কুল চত্বরে টূর্নামেন্টের ফাইনাল
খেলায় প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার ইব্রাহীম জুটি নির্ধারিত ৩ সেটের খেলায় ২-০ সেটে প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ও পুলিশ কর্মকর্তা রইচ উদ্দীন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক সমিতির সহ- সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, নেতা প্রধান শিক্ষক রুহুল আমিন। অন্যদের মধ্যে
অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরু, শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক নেতা সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার শহিদুল ইসলাম, মাস্টার সামছুর রহমান লাল্টু,
মাস্টার সাইফুল ইসলাম, পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান, ব্যবসায়ী মহিদুল ইসলাম, এনজিও কর্মকর্তা শাহাজাহান সিরাজ, সমিতির অফিস স্টাফ আব্দুল জলিল, সহায়ক পলাশসহ সূধি ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। ম্যাচটি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন। খেলার ধারাভষ্যে
ছিলেন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন। পুরস্কার বিতরণ শেষে আনন্দঘন পরিবেশে নৈশভোজে মিলিত হন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন