বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্ত্রীকে মারধর করে স্বামীর আত্মহত্যা!

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে মারধর করে স্বামী ফিরোজ হোসেন (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের আটুলিয়ার একটি বাগানের গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মহননকারি ফিরোজ উপজেলার শিবানন্দকাটি গ্রামের মৃত জায়ের আলীর পুত্র। তার পালক পিতা পার্শ্ববর্তী পানিকাউরিয়া গ্রামের সিদ্দিক হোসেন।

স্থানীয়রা জানান, ‘ফিরোজ ছোট থাকতে তার পিতা মারা যাওয়ায় তার মা পানিকাউরিয়া গ্রামের সিদ্দিককে বিয়ে করেন। সেখানেই ফিরোজ বসবাস করতেন। সে একটু আলাভোলা টাইপের, বোধশক্তি কম। তবে অত্যন্ত ভদ্র ছিলো। বিয়ে করেছিলেন ইলিশপুর গ্রামে। তার ৩জন শিশু কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে মারধর করেন। পরে রাত ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আসেন ফিরোজ। শুক্রবার সকালে পার্শ্ববর্তী আটুলিয়া গ্রামের মাঠের ভিতর একটা বাঁশ বাগানের মেহগনি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।’

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ১০নং কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী জানান, ‘গলায় ফাঁস দিয়ে ফিরোজ আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া চলছে।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!