সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হলির উৎসবে আবিরের রঙে মেতেছে তরুন-তরুণীরা

কলারোয়ার গ্রামের অলিগলিতে এমনকি পিচ ঢালা রাস্তা নিজের কালো রং হারিয়ে ধারণ করেছে লাল, সবুজ, বেগুনী বর্ণে। ছেলে-মেয়ে, শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে আবাল বৃদ্ধা সকলেরই চেহারা হারিয়ে গেছে আবিরের রঙে।

মনের আনন্দে রঙের বর্ণছটায় নিজেকে বিলিয়ে দিয়েছে মানুষগুলো। বসন্তের হাওয়ায় রঙিন মুখগুলো যেন আনন্দঘন করে তুলেছে পুরো কলারোয়াকে।

ফাল্গুনী পূর্ণিমা তিথির এ দিনে বৃন্দাবনের নন্দনকাননে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও গোপীদের সঙ্গে রং ছোড়াছুড়ির খেলায় মেতে ছিলেন।
এরপর থেকে কৃষ্ণ ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। সেই থেকে আবির খেলার স্মরণে হিন্দু সম্প্রদায় এই হোলি উৎসব পালন করে থাকে বলে প্রচলিত আছে।

এ ছাড়া বলা হয়ে থাকে, কৃষ্ণ নিজের কৃষ্ণ রং ঢাকতে বিভিন্ন ধরনের রং মাখিয়ে রাধার সামনে হাজির হন। সেই থেকে এ উৎসবের শুরু।

উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে দোল উৎসবের আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে জাঁকজমক ভাবে। তেমনি দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় কলারোয়ার বিভিন্ন স্থানে শিশু কিশোর, তরুণ তরুণীরা উৎসবে মেতেছে। সব বয়সের নারী-পুরুষই একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে হলির দিনটি আনন্দের মধ্যোদিয়ে অতিবাহিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত