শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা ও করোনারোধে জনসচেতনতায় লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় করোনাকালীন সময়ে হাসপাতাল ব্যবস্থাপনা ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

শনিবার সকালে কলারোয়া হাসপাতালে যান মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সেসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধ কমিটির এক সভায় যোগ দেন। পরে করোনার নমুনা পরীক্ষায় সম্প্রতি আসা এন্টিজেন কিটস পর্যালোচনা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘অতিসম্প্রতি ঢাকা থেকে এন্টিজেন কিটস এসেছে। এমপি মহোদয় হঠাৎ আজ সকালে হাসপাতালে আসেন। তিনি এন্টিজেন কিটস কীভাবে পরীক্ষা করা হয় সেটা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি করোনা প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিষয়ে অনানুষ্ঠানিক সভায় মিলিত হন।’

সেসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যন রবিউল হাসানসহ অন্যান্যরা।

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য পদাধিকার বলে কলারোয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

এদিকে, চলমান লকডাউন মেনে চলার জন্য কলারোয়া বাজারের বিভিন্ন রাস্তায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।
পাশাপাশি প্রশাসনের কঠোর অবস্থানে থাকার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

সেসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ড আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীরসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক