খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় পল্লী চিকিৎসক নিহত


খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক চাপায় মো. ইমান আলী মোল্লা (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া উপাজেলার খর্ণিয়া ইউনিয়ানের আঙ্গারদোহা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ডুমুরিয়া উপজেলার ৩নং রুদাঘরা ইউনিয়ানের চহেড়া গ্রামে। তিনি ওই ইউনিয়ানের মিকশিমিল-রুদাঘরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ও স্থানীয় পল্লী চিকিৎসক ছিলেন।
ডুমুরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হক বলেন, ইমান আলী শোলগাতিয়া বাজারে পল্লী চিকিৎসক হিসেবে ওষুধের ব্যবসা করেন। তিনি খুলনা থেকে নিজের মোটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন। মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট ১১-৭১১৩ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সুত্র পত্রদূত
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন


