শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জয়ের পরই ইমরানের সঙ্গে ‘পল্টি’, কে এই ওয়াসিম কাদির?

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লাহোরের একটি আসন থেকে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন ওয়াসিম কাদির।

জয়ের পর পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।

ওয়াসিম এবারের জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সদস্য, যিনি ফলাফল ঘোষণার পরপরই দল ত্যাগ করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পিটিআইয়ের সাবেক এই নেতা বলেন, আমি ওয়াসিম কাদির। লাহোর পিটিআইয়ের মহাসচিব ছিলাম। আমি নিজের ঘরে ফিরে এসেছি।

পিটিআই ক্ষমতারোহণের পর পরই ২০১৮ সালের ডিসেম্বরে পিটিআইয়ে যোগ দেন ওয়াসিম। তিনি পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য (এমপিএ) প্রয়াত চৌধুরী গুলাম কাদিরের ছেলে। নওয়াজের দল পিএমএল-এনেরও টিকিটে লাহোর থেকেও এমপিএ নির্বাচিত হয়েছিলেন তিনি।

অবশ্য ৬০ বছর বয়সি এই রাজনীতিকের জীবনে পিটিআই দ্বিতীয় রাজনৈতিক দল ছিল না। এক দশক আগে পিএমএল-এনে যোগ দেওয়ার আগে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতি ওয়াসিমের আনুগত্য ছিল। ১৯৮৮ ও ২০২২ সালে এই পিপিপির টিকিটে গুলাম কাদির নির্বাচনে লড়েছিলেন।

গুলাম ১১ বছর ধরে তৎকালীন স্বৈরশাসক জিয়াউল হকের সামরিক আইনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এর পর ১৯৮৮ সালে পিপিপির তৎকালীন চেয়ারপারসন বেনজীর ভুট্টো তাকে নির্বাচনে দলের মনোনয়ন দিয়ে পুরস্কৃত করেন। আস্থার প্রতিদান দিয়ে প্রায় ২৫ হাজার ভোট পেয়ে আইজেআই প্রার্থী নিসার আহমেদকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন গুলাম কাদির।

সে সময় ওয়াসিম সক্রিয়ভাবে বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর পর তিনি নরওয়েতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে পিপিপির প্রতি ওয়াসিমের আনুগত্য বজায় ছিল। ২০০২ সালে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে তার বাবা গুলাম পিপিপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন। তবে সেবার তিনি পিএমএল-এনের প্রার্থী সরদার আয়াজ সাদিকের কাছে হেরে যান।

২০০৭ সালের মধ্যে পিএমএল-এন নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন ওয়াসিম। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে নওয়াজ শরিফ ও তার ভাই শাহবাজ শরিফ তাকে দলীয় টিকিট দেন। ওই আসনে মাখদুম জাবেদ হাশমির সঙ্গে লড়াই হয়েছিল তার। শেষ পর্যন্ত ওয়াসিম সহজেই জয় পেয়েছিলেন।

২০১৩ সালের সাধারণ নির্বাচনে ওয়াসিমকে মনোনয়ন দেয়া হয়নি। ২০০৮ সালে জয় পাওয়া তার আসনে প্রার্থী করা হয়েছিল বাউ আক্তারকে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬