শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যােগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও সাদাছড়ি বিতরণ

১৬ ডিসেম্বর ২০২০ ইং ৪৯তম জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে আলোচনা সভা ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জেলা শাখার দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র এবং সাদাছড়ি বিতরণ হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় কদমতলা বাজারে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক কবীর হোসেনের পরিচালনায় আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র এবং সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান করা হয়। এসময় দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ৬০ পিস শীতবস্ত্র এবং ৪০টি সাদাছড়ি বিতরণ করা হয়।

অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নর্দান ইউনিভাসিটির গণসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলি সুমন।

এসময় প্রধান অতিথি অধ্যক্ষ আবু আহমেদ বলেন প্রতিবন্ধীদের পাশে সবাই এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধিরা সমাজের বোঝায় নয়। সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা সব সময় অসহায় মানুষের ও প্রতিবন্ধীদের পাশে থাকবে। যেন অসহায় মানুষ ও প্রতিবন্ধীরা সরকারের সকল সুযোগ সুবিধা পেতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন না করলে আমরা আজ লাল সবুজের পতাকা ও বিজয়ের মাস দেখতে পেতাম না। দেশের কল্যানের জন্য তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সোনার বাংলদেশ গড়তে পেরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সহ অসহায় মানুষের জন্য সকল প্রকার ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নও করছেন।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক কবীর হোসেন তার বক্তব্যে বলেন- জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অতি দুঃখের বিষয় যে, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের লক্ষ্যে নিজেকে অত্র সংস্থার সাধারণ সম্পাদক দাবী করে অত্র সংস্থার সুনাম ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এ ব্যপারে তিনি সাংবাদিকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আবু রায়হান রাজু, যুগ্ন সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মফিজুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, অর্থ সম্পাদক রফিকুল আলম, তথ্য বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, মনিরুল ইসলাম মনি প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত