শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন! ইজতেমায় অংশ নেবেন হাজারো মানুষ

নিজস্ব প্রতিনিধি: জেলা ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন দ্বীনি শিক্ষা মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় দেশের অগ্রগতি ও শান্তি কামনায় জেলা ইজতেমায় অংশ নেবেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে জেলা ইজতেমা। ৭,৮,৯ সাতক্ষীরা পৌর এলাকায় (৩ দিন ব্যাপী) জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় প্রথম দিনে ফজরের নামাজে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম।

নামাজ আদায় করার পর বায়ান করবেন ঢাকার মুরব্বি। বায়ান শেষে তজবিহ ,কুরআন তেলাওয়াত , তালিম করা হবে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সেখানে ওজুয, গোসল ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে। সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন।

এবং মুসলিম উম্মাহর ঐক্য শান্তি দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হবে। ৭,৮,৯- মার্চ তিন দিন ব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনে জেরার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে বিশেষ করে জুম্মার দিন প্রায় ২০ থেকে ৩০ হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন হতে পারে।

মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়। (৯ মার্চ) শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার এ পর্ব সমাপ্ত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী