রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগীতা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ঐতিহাসিক ৭ মার্চ-২৪’ উদযাপনকে সামনে রেখে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৩টি গ্রুপে ৮০ জন কোমলমতি শিক্ষার্থী(প্রতিযোগী) অংশ গ্রহন করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।

ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা, মাসুদুর রহমান,সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সহকারী শিক্ওষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস ও শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষিকা শিলা রানী হালদার।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আজ ঐতিহাসিক ৭ মার্চ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

তিনি ৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকল দেশপ্রমিক মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত