বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় ৯২ পরিবার পেল মাথা গোজার ঠাঁই

যশোরের ঝিকরগাছায় ৯২ টি ভূমি ও গৃহহীন পরিবারে মাথা গোজার ঠাঁই হয়েছে স্থায়ী জমি ও ঘর প্রাপ্তির মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সারাদেশের সাথে একযোগে ঝিকরগাছা উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে ৯২ টি ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এদিন গণভবন থেকে একযোগে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘আগের দিনের মতো গৃহহীন ও ভূমিহীনদের আর গাছ তলায় থাকা লাগবেনা। যাদের মাথা গোজার যায়গা নেই তাদের জন্য একমাত্র আওয়ামী লীগ সরকার’ই চিন্তা করেছে এবং বাস্তবায়ন করেছে এবং করছে। পর্যায়ক্রমে সকল গৃহহীন ও ভূমিহীনদের এ কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম , পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশাউপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান , উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সেলিম রেজা , মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রধান প্রকোশলী শ্যামল কুমার বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শুভাগত বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে